Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন

এখন সময়: সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ০৭:৫৮:২৩ এম
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের  রিটেইলার সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এক্সক্লুসিভ ডিস্ট্রিউটার মেসার্স মরিয়ম ট্রেড কর্পোরেশনের বার্ষিক রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শনিবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনি সহ অত্র অঞ্চলের রিটেইলার ব্যবসায়ীদের নিয়ে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরিয়ম ট্রেড কর্পোরেশন এর স্বত্বাধিকারীরা আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্ট এর ডেপুটি ম্যানেজার শ্যামল পাল। বিশেষ অতিথি ছিলেন শাহ সিমেন্ট এর সিনিয়র এরিয়া ম্যানেজার শাহরিয়ার সুমন, আলহাজ্ব মরিয়ম বেগম, উপজেলা ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি এম আব্দুস সামাদ, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, এডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু, আলহাজ্ব হাবিবুর রহমান। শাহ সিমেন্ট এর অফিসার এসএম বায়েজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন রহমান, এডভোকেট নুসরাত জাহান উর্মি, শাহ সিমেন্ট এর অফিসার নিরব কুন্ডু, আশিকুজ্জামান আশিক, আব্দুর রাজ্জাক ও নাহিদ পারভেজ। অনুষ্ঠানে প্রায় একশো ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। যাদের মধ্যে ব্যবসায়ীক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সেরা ১৩ জন ব্যাবসায়ী কে মোটরসাইকেল ও ফ্রিজ সহ বিশেষ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের মাঝে শাহ সিমেন্ট এর সহযোগিতায় মরিয়ম ট্রেড কর্পোরেশন এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)