Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ফুলকুড়িঁ আসরের শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ

এখন সময়: রবিবার, ২৫ অক্টোবর , ২০২৬, ১১:৪৭:৩৪ পিএম
যশোরে ফুলকুড়িঁ আসরের শিশু-কিশোর  সমাবেশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ফুলকুড়িঁ আসর যশোর শাখার উদ্যোগে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বিকেলে শিশুকিশোর সমাবেশ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে সংগঠনের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্?যাপন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ ( ঝিকরগাছা ও চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন- শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ভালো যুবক-যুবতী ও তরুণ প্রজন্ম গড়ে তুলতে পারলে বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে, যেখানে সবাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। তিনি আরো বলেন- আলোকিত মানুষ তৈরি করাই এ ধরনের সংগঠনের অন্যতম মূল উদ্দেশ্য। এজন্য ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার চর্চাও করতে হবে। তরুণ সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন- অপসংস্কৃতি ও মাদক বর্তমানে সমাজের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ইন্টারনেট ও গণমাধ্যমের অবাধ ব্যবহারের যুগে এসব মাধ্যমের কিছু বিষয় তরুণ-তরুণীদের সঠিকভাবে গড়ে ওঠার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। ফুলকুঁড়ি আসর যশোর শাখার সহসভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন। “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা ও সংগীতসহ পাঁচটি বিভাগে বিজয়ী ৭০ শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর যশোরের পরিচালক মহিবুল্লাহ হোসেন, সংগঠনের অন্যান্য সংগঠক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)