Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরের মধ্যকুল ও ব্যসডাঙ্গায় হাডুডু খেলা, পুরস্কার বিতরণ

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ০৭:৩৪:৪৪ এম
কেশবপুরের মধ্যকুল ও ব্যসডাঙ্গায়  হাডুডু খেলা, পুরস্কার বিতরণ

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার মধ্যকুল ও ব্যাসডাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দলীয় হাডুডু খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার আয়োজিত মধ্যকুলে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেশবপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয় খেলাপ্রেমী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত হন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি আনন্দঘন পরিবেশে শেষ হয়। অপরদিকে, কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাসডাঙ্গা গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত অত্যন্ত জমজমাট ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। ?প্রথম স্থান অর্জনকারী দল চ্যাম্পিয়ন দলকে প্রধান আকর্ষণ হিসেবে একটি ‘ফ্রিজ’ পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের প্রধান অতিথি, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। দ্বিতীয় স্থান অর্জনকারী দল রানার্সআপ দলকে আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি ‘ছাগল’ তুলে দেন বিশেষ অতিথি, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং মজিদপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আজিজুল ইসলাম বিপুল। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শহীদ কামাল মিঠু, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)