Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়ি ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ০৭:৩৪:১৪ এম
কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়ি  ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়ি ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন স্ত্রী সুমাইয়া খাতুন (৩৭), তার মা রাশিদা বেগম (৫৮) এবং সিদ্দিক সরদার (৬৩)। তাঁরা বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরনডালি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাদ্দাম গোলদার ওই গ্রামের মৃত আব্বাস গোলদারের ছেলে। আহত শ্বাশুড়ি রাশিদা বেগমের অভিযোগ, পরকীয়ার বিষয়কে কেন্দ্র করে তাঁর মেয়ে সুমাইয়া খাতুন ও জামাই সাদ্দাম গোলদারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। তাঁরা একই গ্রামের বাসিন্দা হওয়ায় এ বিষয়ে জানতে গেলে সাদ্দাম গোলদার ও তাঁর বন্ধু মফিজুল, যিনি আতিয়ার সরদারের ছেলে, তাঁদের মারধর করেন। এতে তাঁরা আহত হন বলে অভিযোগ করেন তিনি। সুমাইয়া খাতুন জানান, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে সাদ্দাম গোলদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে নয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও স্বামীর সঙ্গে বিরোধ চলছে। রাশিদা বেগম আরও অভিযোগ করেন, মারধরের ঘটনায় তাঁর স্বামী সিদ্দিক সরদার আহত হয়েছেন এবং তাঁর মাথায় আঘাত লেগেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম গোলদারের বক্তব্য পাওয়া যায়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)