কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনিতে ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করেছে ফাঁড়ি পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাছিরপুর এলাকা থেকে ৯ পিস ইয়াবাসহ লিটন মীর (১৬) কে আটক করে। সে রেজাকপুর গ্রামের হাসান মীরের ছেলে। আটককৃতকে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়েছে।