Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় পাঁচদিন ব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ০৪:১৫:১২ পিএম
ফুলতলায় পাঁচদিন ব্যাপী  বাণিজ্য মেলার উদ্বোধন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশকে শক্তিশালী রূপে গড়ে তোলার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের মাঝে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কিন্তু কিশোর গ্যাং, মাদক, জুয়া, অনলাইন জুয়া আমাদের প্রশংসনীয় কাজকে ম্লান করে দিচ্ছে। ফলে কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়ার ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বানিজ্য মেলা এই এলাকার মানুষের মাঝে কিছুটা হলেও চিত্ত বিনোদনের খোরাক যোগাবে। তাই বলে মেলার নামে যাতে কোন ধরণের মাদক, জুয়া বা অনলাইন জুয়া না হয় সেদিকে প্রশাসনের পাশাপাশি আয়োজকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সোমবার বিকাল ৫ টায় ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির উদ্যোগে ৫দিন ব্যাপী বার্ষিক বানিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরান, রেডক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলার ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম নান্নু, অভয়নগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম। সোসাইটির সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন কিরণের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, মশিউর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন বাবু, মোঃ ইব্রাহীম সরদার, টিটো জমাদ্দার, আহসানুল হক লড্ডন, আঃ রউফ গাজী, কবির জমাদ্দার, বণিক নেতা আসলাম হোসেন বাবু, আবু গাজী, ইলিয়াস হোসেন, ফজলুর রহমান, আলামিন সানা, মহিদুল ইসলাম রিপন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)