পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সমাপনী মূল্যায়ন উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, অবসর প্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা সদস্য সচিব হিমাদ্রী শেখর দে,পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা, অমরেশ মন্ডল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, পূজা পরিষদ নেতা সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, সুনিল কুমার মন্ডল, সঞ্জীব রায়, ভূদেব কুমার মন্ডল, দীপঙ্কর সানা প্রমুখ। সভায় বক্তারা দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সাথে পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।