Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনি সহচরী বিদ্যামন্দির’র শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশনের উদ্বোধন

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ০৪:১১:৪৯ পিএম
কপিলমুনি সহচরী বিদ্যামন্দির’র শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশনের উদ্বোধন

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি : কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠানটিতে এ উদ্বোধন করা হয়। খুলনা জেলা প্রশাসক ও বিদ্যালয়টির সভাপতি মিজ্ হুরে জান্নাত নিজ কার্যালয়ে রেজিস্ট্রেশন করার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সকাল ৯ টায় বিদ্যালয়ের প্রাক্তন ম্যানেজিং কমিটির সাথে আয়োজক কমিটির মত বিনিময় অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর আবক্ষ মূর্তিতে মাল্য দান করা হয়। বেলা ১১ টায় শিক্ষক, শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণে র‌্যালী বের করা হয়, র‌্যালীটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাড়ে ১১ টায় শতবর্ষের পতাকা উত্তোলন, বেলা ১১ টা ৪০ মিনিটে প্রয়াত ব্যক্তিদের স্মরণে নিরবতা পালন ও সাড়ে ১২টায় ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক এ কে এম সাঈদ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, সদস্য সচিব এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ কবীর আহমেদ, চম্পক কুমার পাল, এম বুলবুল আহম্মেদ, শেখ আব্দুর রশীদ, এড. বিপ্লব কান্তি মন্ডল, এম আজাদ হোসেন, জি এম আমিনুল ইসলাম, তহিদুজ্জামান মুকুল, শেখ আবু তালেব, জি এম আসলাম হোসেন, শেখ মামুনুর রশীদ, রামপ্রসাদ পাল, এইচ এম শফিউল ইসলাম, শিক্ষক জয়নাল আবেদীন, কার্ত্তিক চন্দ্র সরকার, পলাশ কর্মকার, আব্দুল জলিল বিশ্বাস, শিক্ষক আমিনুল ইসলাম, মোঃ ওলিউল্যাহ গাজী, প্রমূখ। বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সহচরী বিদ্যা মন্দির শিক্ষক একাদশ ও হরিঢালী ইউনিয়ন মাদ্যমিক বিদ্যালয় শিক্ষক একাদশ অংশ নেয়। প্রীতি ফুটবল খেলার সার্বিক তত্ত্বাবধান করেন ক্রীড়া ও কুপন কমিটির আহবায়ক এম আজাদ হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)