Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে বাংলাদেশ গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ০৭:৩৪:১৩ এম
নড়াইলে বাংলাদেশ গণঅধিকার  পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল পৌর প্রতিনিধি : বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সোমবার বিকেলে নড়াইলের শেখ রিজেন্সি গেস্ট হাউজের হলরুমে নড়াইল জেলা গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্ব ও গণ অধিকার পরিষদ নড়াইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃফয়জুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের নড়াইল জেলা শাখার সহ সভাপতি আহমদ শেখ, সহ সভাপতি মোঃ রকিব মোল্লা, যুব অধিকার পরিষদের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক তাহজ্জত খান, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা শাখার সভাপতি আনিসুজ্জামান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোর্শেদ জাপল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলী হাসান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০২৪ সালের সৈরাচার বিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)