আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর প্রফেসর আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম ও আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ। প্রধান অতিথি ৩১ অক্টোবর ঢাকা-খুলনা থেকে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে পেশাজীবী বিভাগের নেতাকর্মীদের যথাযথ প্রস্তুতি ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।