কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে অসুস্থ আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা নাজমুস সা’দাতের পাশে এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুর উপজেলার মোমিনপুর গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন, কেন্দ্রীয় ঈদগাহের সম্মানিত খতিব আলহাজ মাওলানা নাজমুস সা’দাত হুজুর লিভারজনিত অসুস্থতার কারণে বর্তমানে ইবনে সিনা হাসপাতাল যশোরে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ আলেমে দ্বীন আলহাজ মাওলানা নাজমুস সা’দাতের হুজুরকে দেখতে হাসপাতালে ছুটে যান কেশবপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। এসময় তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তবিবর রহমান, জামায়াতে ইসলামীর পৌর শাখার আমির অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক আবু জাফর প্রমুখ।