কেশবপুর প্রতিনিধি : কেশবপুর গড়ার প্রত্যয়ে কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীন মানুষের মাঝে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে কেশবপুর পৌর কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমির অধিকার মোঃ মোক্তার আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ সাইদুর রহমান সাইদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক তরিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী মোঃ ওজিয়ার রহমান এবং বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোক্তার আলী এমপি বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়।