Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এখন সময়: সোমবার, ২ নভেম্বর , ২০২৬, ১১:০৯:৪১ পিএম
কলারোয়ায় জাতীয় যুব দিবসে র‌্যালি,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কলারোয়া প্রতিনিধি : দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, জামায়াত নেতা আব্দুর রকিব, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, সাজেদা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী লতিফা আক্তার, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাঃ রেজাউল হক। অনুষ্ঠানে ১ লক্ষ টাকা করে ৯ জনের মধ্যে যুবঋণে চেক বিতরণ এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে সাজেদা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী লতিফা আক্তারসহ ৩ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)