Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে চুরির চেষ্টাকালে গণপিটুনিতে আহত

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৮:৪০:৪৭ পিএম
আশাশুনিতে চুরির চেষ্টাকালে  গণপিটুনিতে আহত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার রামনগর গ্রামে গভীর রাতে চুরির চেষ্টাকালে বাড়ির লোকজন একজনকে আটক করে গণপিটুনি শেষে পুলিশ সোপর্দ্ধ করেছে। এব্যাপারে থানায় এজাহার দাখিল হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রামনগর গ্রামের কামরুল সরদার। রাত আনুমানিক ২.৩০ টার দিকে তার ভাইপো শাকিবুল হাসান ও তাওহিদ ঘরের ক্লাবসিবল গেটের তালা ভাঙার শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে দেখেন, ২-৩ ব্যক্তি বারান্দায় ঢুকে মালামাল নেওয়ার চেষ্টা করছে। তাদের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও একজনকে ধরে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়রা উপজেলার লোকা গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে আহিফুল ইসলামকে উদ্ধার করে। এসময় একটি সেলাইরেঞ্জ ও পেরেক তোলার লোহার শাবল উদ্ধার করা হয়। আহত আরিফুলকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাদী কামরুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)