Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে জীবিকার অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান হারিয়ে অসহায় ৭০ বছরের রঞ্জন

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৯:০২:৪৯ পিএম
কেশবপুরে জীবিকার অবলম্বন ব্যাটারিচালিত  ভ্যান হারিয়ে অসহায় ৭০ বছরের রঞ্জন

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে প্রতারণার ফাঁদে ফেলে রঞ্জন কুমার দাস (৭০) নামে এক বৃদ্ধের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উধাও হয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯ টার দিকে হাসানপুর বাজারের দক্ষিণ মাথায় টিটাবাজিতপুর সড়কে এ ঘটনা ঘটে। অসহায় রঞ্জন কুমার দাস উপজেলার বুড়িহাটি দাসপাড়া এলাকার বাসিন্দা। তিনি অত্যন্ত অসহায় একজ মানুষ। ব্যাটারিচালিত ভ্যান চালিয়েই তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন এবং সংসারের খরচ চালাতেন। ভ্যানটিই ছিল তাঁর উপার্জনের একমাত্র অবলম্বন। স্থানীয় বাসিন্দা জয় কুমার দাসের সঙ্গে কথা বলে জানা যায় বুধবার সকালে হাসানপুর বাজারের বটতলা স্ট্যান্ডে মোটর সাইকেলযোগে এক ব্যক্তি এসে রঞ্জন কুমার দাসের ভ্যান ভাড়া করেন। সাগরদাঁড়ি যাওয়ার কথা বলে চারজন যাত্রী নিয়ে যেতে বলেন তিনি। পরে তাঁকে হাসানপুর বাজারের দক্ষিণ মাথায় টিটাবাজিতপুর সড়কের একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই আরও দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ওই ব্যক্তিরা জানান পাশের একটি বাড়িতে আনারসের বস্তা রাখা আছে। এ কথা বলে তাঁদের একজন রঞ্জনকে বাড়ির ভেতরে নিয়ে যান। পরে তাঁকে আগে যেতে বলে কৌশলে সেখান থেকে সরে পড়েন ওই ব্যক্তি। বাড়ির ভেতরে গিয়ে কোনো আনারসের বস্তা দেখতে না পেয়ে রঞ্জন দ্রুত রাস্তায় ফিরে আসেন। কিন্তু ততক্ষণে তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি উধাও হয়ে যায়। ঘটনাস্থলে ফিরে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আর খুঁজে পাননি তিনি। ভ্যানটি হারিয়ে যাওয়ার পর রঞ্জন কুমার দাস পাটকেলঘাটা, সুবাসিনী, চুকনগর ও কেশবপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। কোথাও ভ্যানটির সন্ধান না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান। পরে বাড়িতে কান্নাকাটি করেন তিনি। মানসিকভাবে ভেঙে পড়ায় এরপর আর বাড়ি থেকে বের হননি বলে জানা গেছে। এ ঘটনায় এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করা হয়নি। রঞ্জন কুমার দাসের সঙ্গে কথা হলে তিনি তাঁর হারিয়ে যাওয়া ভ্যানটি উদ্ধারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। ৭০ বছর বয়সে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটছে রঞ্জন কুমার দাসের। তাঁর ভ্যানটি উদ্ধার করে জীবিকার পথ ফিরিয়ে দিতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)