Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময়

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৯:০২:৪৮ পিএম
কেশবপুরে এনসিপি নেতাকর্মীদের  সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময়

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কেশবপুর উপজেলা এনসিপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা। সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা এনসিপির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, সদস্যসচিব মনির আজাদ, যুগ্ম সদস্যসচিব সাজিদ সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা এবং কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ সম্রাট হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক গাজী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আব্দুর জব্বার মোল্ল্যা, যুগ্ম সদস্য সচিব রবিন দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, মুখ্য সংগঠক তাহমিদ আহসান মিশাদ, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিফাত হাসান মিরাজ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ হাসান ইমন। এ ছাড়া জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময়ে কেন্দ্রীয় নেত্রী শাহরিন ইরার সঙ্গে কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় কেশবপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিদ্যমান সমস্যা, করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)