Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি

এখন সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর , ২০২৬, ১০:০৭:১৯ পিএম
সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা,  অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি

সাতক্ষীরা প্রতিনিধি : ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ এবং নাশকতা ঠেকাতে সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার নদী ও স্থল সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ প্রশাসন। বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে কোনো অনুপ্রবেশকারী কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কোনো নেতাকর্মী দেশে প্রবেশ করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এই নিছিন্দ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি ও নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন এই দীর্ঘ সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বাড়ানো হয়েছে। বর্তমানে ভোমরা স্থলবন্দর, কাকডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া, হিজলদী, সুলতানপুর, বৈকারী, তলুইগাছা, কুশখালী, টাউনশ্রীপুর, দেবহাটা, কালীগঞ্জের বসন্তপুর এবং শ্যামনগরের সুন্দরবন ও নদীবেষ্টিত কৈখালীসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা মোবাইল পেট্রোলিং ও চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। রাতের আঁধারে ও দুর্গম এলাকায় নজরদারির জন্য থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চ লাইটের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি। এদিকে, গত রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে কয়েক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। পরে ওইসব এলাকায় তল্লাশি চালিয়ে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয় বলে গত ১৬ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ?সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রতিটি বিওপি ও ব্যাটালিয়ন সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে একই সাথে সীমান্তের প্রতিটি বিওপিতে যে পরিমান লোকবল প্রয়োজন তার চেয়ে বেশি লোকবল মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সীমান্তবর্তী থানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা দেখলে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সীমান্ত পেরিয়ে কোনো অনুপ্রবেশকারী বা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের কোনো নেতাকর্মী দেশে প্রবেশ করে যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতিস সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই বিজির সতর্কতার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও সব ধরনের নাশকতা ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)