নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পবিত্র সরকার এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেছেন। আটক পবিত্র সরকার একই গ্রামের মৃত দিলিপ সরকারের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, পবিত্র সরকার প্রায়ই ওই নারীকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। সোমবার সকালে পাশের বাড়ির কাজ শেষে ওই নারী বাড়িতে এসে দেখেন কেউ নেই। এ সময় ঘরে প্রবেশ করলে পবিত্র তার পিছু পিছু ঘরে ঢোকেন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন পবিত্র। একপর্যায়ে ওই নারীর স্বামী বাড়িতে ফিরে এলে পবিত্র সরকার ঘরের দরজার পেছনে লুকিয়ে পড়েন। পরে তার স্বামী ও স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দেন। পরবর্তীতে পরিবারের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। আটক পবিত্র সরকারকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে করাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।