Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল শ্রমিক সমিতির নেতৃত্বে ওহিদুর-বাহারুল

এখন সময়: রবিবার, ২২ মার্চ , ২০২৬, ০২:৪৫:১৩ পিএম

 

বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি  : বাঘারপাড়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল শ্রমিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ওহিদুর শিকদার সভাপতি পদে ৪০ ভোট ও সাধারণ সম্পাদক পদে বাহারুল ইসলাম ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া  সহসভাপতি পদে ইদ্রিস আলী  ও সাংগঠনিক সম্পাদক  পদে অসিম কুমার বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে বিজয়ী হয়েছেন মাহফুজ। 

উৎসবমুখবর পরিবেশে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ প্রার্থী। সভাপতি ওহিদুর শিকদারের ফুটবল প্রতীকের প্রতীদ্বন্দ্বী ছিলেন ছাতা প্রতীকের মশিয়ার রহমান। তার প্রাপ্ত ভোট ১৯। সাধারণ সম্পাদক পদের বাহরুল ইসলামের মোরগ প্রতীকের প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের নাজমুল ইসলামের প্রাপ্ত ভোট ২১। ৩৮ ভোট পেয়ে সহসভাপতি পদে মাছ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ইদ্রিস আলী। তার প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের আব্দুল গফফার পেয়েছেন ১৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীকে অসিম কুমার ভোট পেয়েছেন ৩৯। তার প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের সেলিম রেজা পেয়েছেন ২০ ভোট। সমিতির ৬০ জন সদস্যের মধ্যে সবাই ভোটধিকার প্রয়োগ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)