Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ০৩:৩৫:৪১ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ১৯ মে সকাল ১০ টার সময় মেইন বাসস্ট্যান্ডে সর্বসাধারণের জন্য ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। সাধারণ মানুষকে সচেতন করা ও নতুন রোগী শনাক্ত করাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য বলে জানায় আয়োজনকারীরা।

সেবা নিতে আসা মান্নান নামের এক রিক্সাচালক জানান, আমি রিক্সা চালিয়ে খায়। টাকা দিয়ে পরীক্ষা করা আমার পক্ষে সম্ভব হতো না। মাঝে মাঝে এধরণের সেবা দিলে আমাদের দরিদ্র মানুষের জন্য ভালো হয়।

ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার আলী রেজা তপু জানান, ডায়াবেটিক এখন সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। আমাদের দেশের অধিকাংশ লোক এ ব্যাপারে সচেতন না। তাই সবাইকে সচেতন করার জন্যই আমাদের এই উদ্যোগ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)