Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে টিচিং, লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট ইন ওবিই শীর্ষক কর্মশালা

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৮:০৬:৪২ পিএম

 

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘টিচিং, লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট ইন ওবিই’ শীর্ষক এক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। বিশেষ অতিথি আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। আরও বক্তব্য রাখেন কর্মশালার টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর আইকিউএসির পরিচালক প্রফেসর ড. ফারহিন হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে তিনি ওবিই’র মূল কাঠামো, শেখার ফলাফল, শিক্ষণ-পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন ও বিভিন্ন ডিসিপ্লিনের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)