Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নৃত্যানুষ্ঠানে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০২:১৪:০০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস। বুধবার “নতুন দিনের প্রত্যাশায়.. নাচবে বিশ্ব ভালবাসায়” এই প্রতিপাদ্যে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা যশোর জেলা শাখা এর আয়োজন করে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয় এবং শহর পদক্ষেপ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যার সাথে সাথে একাডেমি মিলনায়তনে শুরু হয় মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান। শুরুতেই নৃত্য বিতানের নয় শিল্পী পরিবেশন করে কত্থক নৃত্য। সুরের মূর্ছনায় নৃত্যের তালে বিমোহিত হয় সকলে। শুধু কত্থক নয় নৃত্যানুষ্ঠানের ডালিতে ছিল মনিপুরী, লোক, সাওতালি ও সাধারণ নৃত্য। যশোরের ১৪ টি সংগঠনের শিক্ষার্থী নৃত্য শিল্পীরা পরিবেশন করে আঠাশটি নৃত্য। ছোট-বড় ২ শতাধিক শিল্পী এতে অংশ নেয়। সংগঠনগুলো হল নৃত্য বিতান, জেলা শিল্পকলা একাডেমী, সুরধুনী, চারুপীঠ, রূপকার, শিল্পাঙ্গন ছায়াপথ, সুর নিকেতন, উদীচী, সুরবিতান কিংশুক, ঝিকরগাছা উপজেলা শিল্পকলা একাডেমী, মা নৃত্যালয় ও উৎকর্ষ। এদিকে এই নৃত্যদিবস উপলক্ষে যশোরের নৃত্যপ্রেমী ও নৃত্য পটিয়সীদের মাঝেই ছিল উৎফুল্লতা। সকলে নানা সাজে মিলেছিল নৃত্য দিবসের শোভাযাত্রায়। তীব্র গরমের মাঝে ক্ষনিকের মেঘলা আকাশ ছিল প্রশান্তি। সাংস্কৃতিক জন হারুন অর রশিদ, নৃত্য প্রশিক্ষক সঞ্জীব চক্রবর্তী , চারুপীঠ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেলসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)