কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সর্বস্তরের জনতার সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক শহিদুল আলম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় ভাড়াশিমলা ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শহিদুল আলম। নির্বাচনী জনসভায় অন্যান্যের বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন, নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহম্মেদ পুটু প্রমুখ।