আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলমের পক্ষে আগত রোগিদের ফ্রি চিকিৎসা, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্বতন্ত্র প্রার্থীর ‘বল’ প্রতীকে ভোট প্রার্থনা করে এ নির্বাচনী গণসংযোগ ও পথ সভার আয়োজন করা হয়। কার্যক্রমের শুরুতে দুপুর ১২ টায় দরগাহপুর ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকর হায়দারের সভাপতিত্বে ও শেখ ইয়াদ আলীর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক নেতা নূরুল হক খোকন, খাইরুল আহসান, জুলফিকার আলী জুলি, সাবেক ছাত্রদল সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক সবুজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, সাবেক মেম্বর আঃ করিম ঢালী, সাবেক মেম্বর নজরুল ইসলাম,দরগাহপুর ইউ ইউপি মেম্বর আব্দুল কাদের প্রমুখ।