Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএসপির ২৫৫তম সাহিত্য সভা ও বিদ্রোহীর মোড়ক উন্মোচন

এখন সময়: শনিবার, ২১ মার্চ , ২০২৬, ০৭:২২:৫২ এম

নিজস্ব প্রতিবেদক : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৫তম মাসিক সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন সংগঠনের নিজস্ব কার্যালয়ে (যশোর শহরের পোস্ট অফিস পাড়া)অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বিএসপির আজীবন সদস্য ড. শাহনাজ পারভীন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন, অধ্যাপক সুরাইয়া শরীফ।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ এর সম্পাদক কাজী নূর ও সহসভাপতি আমির হোসেন মিলন।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশনেন সাবেক সভাপতি এডিএম রতন, অধ্যাপক সুরাইয়া শরীফ, ভদ্রাবতী বিশ্বাস, রাশিদা আখতার লিলি, অ্যাড. মাহমুদা খানম, এম এ কাসেম অমিয়, মো. আব্দুল হালিম, অরুণ বর্মন, আহমেদ মাহবুব ফারুক, আবুল হাসান তুহিন, শাহরিয়ার সোহেল, সঞ্জয় নন্দী, হীরামন সরকার, শরিফুল আলম, সানজিদা ফেরদৌস, খলিলুর রহমান, শরীফ হোসেন ধীমান প্রমুখ।
কবি অরুণ বর্মন চট্টগ্রাম থেকে শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ (গদ্যশাখা) এবং কবি সঞ্জয় নন্দী বাংলাদেশ প্রকাশনী প্রগতি সাহিত্য পত্রিকা পরিষদের বর্ষসেরা কবি হওয়ায় সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া বিএসপির বার্ষিক চড়ুইভাতি ২০২৬ এ উপলক্ষে বিশেষ আলোকচিত্রের জন্য আবুল হাসান তুহিন ও শাহরিয়ার সোহেল এবং চড়ুইভাতি ২০২৬ উপলক্ষে লেখা শ্রেষ্ঠ প্রবন্ধের জন্য মোস্তানূর রহমান সাক্ষরকে পুরস্কার প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)