Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ধানের শীষের প্রার্থী রনির নির্বাচনী জনসভা

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ১১:২৮:৫৮ এম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : সোমবার বিকালে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির (ধানের শীষ) প্রতিকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহি,পৌর বিএনপিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ শাহাজামান মোহন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি আলমগীর হোসেন, তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিনহাজ আহাম্মেদ প্রিন্স,বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা যুবদলের আহবায়ক হাজি ফয়সাল আহাম্মেদ, পৌর যুবদলের সদস্য সচিব হারুন আর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)