Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ১২:০৬:০৬ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার, উপজেলার অডিটোরিয়ামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাব শার্শার সভাপতি আহম্মদ আলী শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, নাভারন হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন, কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা, শার্শা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম দেবাশীষ, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন ও সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সুধীজন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে দেশের সার্বিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)