নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে মূলত লড়াই হবে বিএনপির (ধানের শীষ) প্রার্থী মেহেদী হাসান রনি ও জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের মধ্যে। এ নির্র্বাচনে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে ৪৩১০১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে পুরুষ ২১৭৪৬৭ ও মহিলা ২১৩৫৪৫ ভোটার রয়েছেন। কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের প্রায় দেড় লাখ ও হিন্দু সম্প্রদায়ের ৪৩ হাজার ভোট কার বাক্সে পড়বে। এ নিয়েই চলছে বিভিন্ন মহলে আলোচনা।
আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগের নেতা বাদে কর্মীরা ভোট কেন্দ্রে ভোট দেয়ার জন্য যাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তবে দলীয় ভাবে কোন নির্দেশনা নেই। কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভোটাররা কাকে বা কোন প্রার্থীকে ভোট দেবেন তা আমার জানা নেই।
তবে বিএনপি ও জামায়াত ইসলাম আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের ভোটারদের কাছে টানতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের ভোটাররা কার বাক্সে দিবেন তাদের মূল্যবান ভোট।