নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : বহুল আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে দীর্ঘ বিরতির পর রাজনৈতিক পালাবদল ঘটেছে। বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে ১৭১১৫১ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি (ধানের শীষ) প্রতীক নিয়ে ১৫০৮২৬ ভোট পেয়েছেন।
এদিকে ট্রাক প্রতীক নিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী সুমন কবির ৩৭৬৮ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (হতপাখা) প্রতিক নিয়ে ৩৬৮ পেয়েছেন। বাতিল হয়েছে ৫৪৬৯ ভোট।
উল্লেখ্য: ঝিনাইদহ -৩ (মহেশপুর-কোটচাঁদপুর আসনের ৪৩১০১৫ জন ভোটারের মধ্যে ৩৩১৩৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।