Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জামানত হারালেন কংগ্রেস চেয়ারম্যান কাজী রেজাউল

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৪৭:৫৫ পিএম

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) : বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (শ্রীপুর-মাগুরা) আসন থেকে লড়েছেন তিনি। আসনটিতে ৪ লাখ ২৫ হাজার ৬৩৬ মোট ভোটার রয়েছে। এ আসনে কংগ্রেস এ প্রার্থীর ভরাডুবি হয়েছে। তিনি সর্বসাকুল্যে ভোট পেয়েছেন মাত্র ৮০৬ টি। তিনি তার নিজের ভোট কেন্দ্র শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৩ ভোট পেয়েছেন। এই আসন থেকে ১ লাখ ৪৩ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।
মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৬৫৪ ভোট।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই পরিপত্র অনুযায়ী, মাগুরা-১ আসনে জামানত বাজেয়াপ্ত না হতে প্রার্থীকে ৩৬ হাজার ৮৩১টি বেশি ভোট পেতে হতো। কংগ্রেস চেয়ারম্যান ডাব প্রতীকে পেয়েছেন ৮০৬ ভোট। ফলে বাজেয়াপ্ত হবে তার জামানত।
শুধু কংগ্রেসের প্রার্থী নয় এই আসনে আরও চার প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন-ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নাজিরুল ইসলাম তিনি পেয়েছেন ১৩ হাজার ৩৩৫ ভোট, জাতীয় পার্টির মো. জাকির হোসেন মোল্যা তিনি পেয়েছেন ১ হাজার ৭২৫ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের শম্পা বসু পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. খলিলুর রহমান পেয়েছেন ২৮৬ ভোট।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার ২টি আসনের ২টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)