Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জড়িতদের দ্রুত আটকের চেষ্টা চলছে : পুলিশ সুপার

যশোরে দুই বাসে আগুন

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০৪:৫৮:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে পাকিং করে রাখা দুই বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগনিতলা বাসিয়াপাড়ায় এঘটনা ঘটে। যুবদল নেতা মো. আবু বক্কর সিদ্দিকী বেলাল বাস দুটির মালিক। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন বাস মালিক। বাস মালিক মো. আবু বক্কর সিদ্দিকী বেলাল জানান, তার দুটি বাস বিভিন্ন স্কুলকে ভাড়া দিয়ে থাকেন। তিনি মেহগনিতলা বাসিয়াপাড়ার একটি ফাঁকা জায়গায় শুক্রবার ২টি বাস রেখে দেন। যার একটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ এবং অপরটির নম্বর ঢাকা মেট্রো-১৪-৪৩১০। শুক্রবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা বাস মালিককে খবর দেন, বাসে আগুন জ্বলছে। খবর পেয়ে তিনি এসে দেখেন, দাউ দাউ করে বাস দুটিতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে কর্মীরা লোকজন এসে পানি ছিটিয়ে ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে একটি বাস ভস্মীভূত হয়ে যায়। আরেকটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাস মালিক বলেন- কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানতে পারেননি। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন। কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, নাকি সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, বাহাদুরপুর মেহগনিতলায় ২টি বাসে আগুন দেয়ার খবর শুনেছি। এটি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চালানো হচ্ছে। যাতে করে দ্রুত বাসে আগুন দেয়ায় জড়িত দুর্বৃত্তদের আটক করা যায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)