Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সৌজন্য সাক্ষাতে প্রতিদ্বন্দ্বী আজাদের বাসায় নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলী

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:১১:১০ এম

সিরাজুল ইসলাম, কেশবপুর : যশোর-৬ কেশবপুর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী বিএনপির পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার বিকেলে কেশবপুর পৌর শহরে বালিয়াডাঙ্গা এলাকায় নিজ বাসভবনে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা জামাতের দলীয় সূত্রে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে জামায়াতে ইসলামীর বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মোক্তার আলী স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির পরাজিত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদের বাসায় যান। এ সময় উভয় নেতার মধ্যে মিষ্টিমুখ, কুশল বিনিময় ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। সাক্ষাতকালে নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলী বলেন, দেশের জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, এখন সকল ভেদাভেদ ভুলে কেশবপুরের উন্নয়নে একসাথে কাজ করার সময়। তিনি এলাকার শান্তি, উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অপরদিকে আলহাজ্ব আবুল হোসেন আজাদ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এলাকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় জেলা জামাতের কর্মপরিষদের সদস্য নায়েব আমীর মাওলানা আব্দুস সামাদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, জামায়াতে পেশাজীবি সংগঠনের সভাপতি এ্যাড. ওজিয়ার রহমান সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে এলাকায় ইতিবাচক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়রা মনে করছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)