Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় দুইজন আহত, গাছ কেটে ফেলার অভিযোগ

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০৪:৫৮:৫৪ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের নারিকেলবাড়িয়া এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা একটি ধরন্ত লিচু গাছ, প্রায় দশ কাঠা জমির ধরন্ত ঝাল গাছ এবং কয়েক একটি লম্বু গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, মশিউর রহমান এর পোষ্য সন্ত্রাসীরা এ হামলার সঙ্গে জড়িত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দয়ারামপুর গ্রামের মুনতাজ মোল্যার ছেলে ইবাদুল, একই গ্রামের জুব্বার মোল্যার ছেলে আবু সাঈদ, আবু সাঈদের ছেলে আজমির, সৈয়দ আলীর ছেলে আজিজুর, বারিক মোল্যার ছেলে মোশারেফ, মোনতাজ মোল্যার ছেলে সমিহির আলীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে ভুক্তভোগী দুই পক্ষই বাঘারপাড়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)