Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুড়ামনকাটিতে এক বাড়িতে হামলা চালিয়ে তান্ডব

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:১১:১০ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটির মাদরাসা পাড়ায় আব্দুস সামাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিবেশী রাকা তরফদারের ভাড়াটিয়া দুর্বৃত্তরা এই তান্ডব চালায়। এসময় লুটপাট চালানো হয় বলে অভিযোগ। জানা গেছে, মাদরাসা পাড়ার আব্দুস সামাদের সাথে প্রতিবেশী রাকা তরফদারের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১১ ফেব্রুয়ারি সকালে দুই পক্ষ গোলযোগে জড়িয়ে পড়ে। এসময় সামাদ পক্ষের লোকজন রাকা তরফদারের মেয়ে রুবিনা আলমকে মারধর করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আব্দুস সামাদের অভিযোগ, ওই ঘটনার জের ধরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে রাকা তরফদারের একদল ভাড়াটিয়া দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে প্রথমে দুটি গেট ভাংচুর করে। পরে ঘরের তালা ভেঙে দুবর্ৃৃত্তরা দামি মোবাইল ও সোনার গহনা লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে তার বাড়িতে হামলা চালিয়ে তান্ডব চালানো হলেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। আব্দুস সামাদের অভিযোগ, রাকা তরফদার ভৈরব নদের সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন। এখন তার জমি দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। এ ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হবে। এই বিষয়ে রাকা তরফদারের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে রাকা তরফদারের লোকজন সামাদের বাড়িতে হামলা চালিয়ে দুটি গেট ভাঙচুর করেছে। খবর পেয়ে তিনি ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীদের আইনী ব্যবস্থা গ্রহণের দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)