খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘মাইন্ড দ্য হ্যাক’ শীর্ষক ইনট্রা ইউনিভার্সিটি বিজনেস কেস কম্পিটিশন ২০২৬-এর গ্র?্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে ৮টি দল উদ্ভাবনী ও কৌশলনির্ভর ব্যবসায়িক সমাধান উপস্থাপন করে। বাস্তবধর্মী কেস বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলো তাদের বিশ্লেষণী সক্ষমতা, নেতৃত্বগুণ ও পেশাগত প্রস্তুতির পরিচয় দেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘ডুইং ইট ফর দ্য প্লট’ দল। রানারআপ হয় ‘টিম এজেডই’। এছাড়া ‘বিএডি আরওআই’ দল ইমার্জিং টিম হিসেবে পুরস্কৃত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রতিযোগিতার বিচারক প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও দি অফিস অব দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, প্রতিযোগিতার বিচারক সিটি ব্যাংকের এরিয়া হেড ও খুলনা ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার হিমাদ্রি শেখর হোর এবং ন্যাশনাল কেস কম্পিটিশনের চ্যাম্পিয়ন মোঃ আকিবুর রাহাত জিম। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট আহমেদ আল ফয়সাল ও সেক্রেটারি রাহুল ঘোষ।
অনুুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ডেপুটি পাবলিক রিলেশন্স এন্ড কমিউনিকেশন সেক্রেটারি নাঈমা শিরিন দীপ্তি ও সদস্য তৌফিকুর সরকার ভূবন।