Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি , ২০২৬, ০৫:৩২:৪৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষে তিন যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া চটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শহরের সিটি কলেজ বউবাজার এলাকার রফিক এর ছেলে হৃদয় (২৩), আব্দুর রহিমের ছেলে হাসিব (২৪), ও আক্তার হোসেনের ছেলেও ইমন (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলযোগে কায়েমকোলা এলাকা থেকে ঘুরে যশোর শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে দত্তপাড়া চটমিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)