Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আপনাদের সাথে নিয়েই খুলনা-৬ এর উন্নয়ন করতে চাই : এমপি আবুল কালাম

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২০:০২ এম

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। গত ১৭ ফেব্রুয়ারি ঐতিহাসিক দিন ছিল, জাতীয় সংসদে শপথ গ্রহণ করেছি, এখন আমার কাজ হল প্রিয় পাইকগাছা কয়রার মানুষের সাথে থাকা, উন্নয়ন করা, সকল সমস্যার সমাধান করা। আমার ইচ্ছা আপনাদের সহযোগিতায় আমি সেটা করব।
শুক্রবার সকাল ৯ টায় কপিলমুনিতে নির্বাচন পরবর্তী গণসংযোগ শেষে হরিঢালী ইউনিয়নের শ্রীরামপুর মোড়ে হরিঢালী ইউনিয়ন জামায়েত ইসলামীর কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মুফতি মাও: মোঃ আব্দুল হান্নান, হরিঢালী ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আতিয়ার রহমান, নায়েবে আমীর আলহাজ্ব আবুল কাশেম হাজরা, সেক্রেটারি মোঃ হুসাইন আহমেদ, সহ সেক্রেটারি মোঃ আসলাম বিশ্বাস, বাইতুল মাল মোঃ আসমত আলী খান, পাইকগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ জামাত আলী খাঁ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হরিঢালী ইউনিয়ন সভাপতি মোঃ মাকফার হোসেন মোড়ল, সহ-সভাপতি মোঃ সুমন হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ জালাল হোসেন, আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস, মোঃ আলতাফ মজলিস, মোঃ ফেরদৌস হোসেন, আলহাজ মোঃ জাহাঙ্গীর আলম, হাফেজ নুর মোহাম্মদ, মোঃ ফজলুর রহমান, মোঃ মুজিবুর রহমান ফকির, মোঃ ইউসুফ সরদার, মোঃ আকবর হোসেন, মোঃ ওয়াজেদ আলী পাড়, মোঃ আব্দুল হালিম মজলিস, মোঃ আলম সরদার প্রমুখ। এ সময় নবনির্বাচিত এমপিকে স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)