Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেকেবিএইউতে সিএসই বিভাগের ওবিই কারিকুলাম কমিটির সভা

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:১৯:২৬ এম

খুলনা প্রতিনিধি : সোমবার খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ওবিই কারিকুলাম কমিটির সভা অনুষ্ঠিত হয়। কারিকুলাম কমিটি’র আহ্বায়ক ও সিএসই বিভাগের প্রধান রথীন্দ্র নাথ মহালদার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। সভায় বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানসহ সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ। সভায় তথ্য প্রযুক্তির নির্ভর বর্তমান বিশ্বের এআই ও সাইবার সিকিউরিটিজসহ যুগোপোযোগী বিভিন্ন কোর্স কারিকুলামে অর্ন্তভূক্ত করে আপডেট করা হয়। উপাচার্য উপস্থিত বিশেষজ্ঞ সদস্যসহ কমিটির সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন- এই আপডেট কারিকুলাম শিক্ষার্থীদের জন্য যুগোপোযোগী শিক্ষালাভে সহায়ক হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)