Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে লক্ষীপুরকে হারিয়ে দ্বিতীয় জয় যশোরের

এখন সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:০৯:২৪ পিএম

ক্রীড়া প্রতিবেদক : ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে (টায়ার-২) দ্বিতীয় জয় পেয়েছে যশোর জেলা দল। বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করে লক্ষ্মীপুর জেলা দলকে। যশোর আগামী ২৮ ফেব্রুয়ারি তৃতীয় এবং নিজেদের শেষ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে খাগড়াছড়ি জেলা দলের সাথে। এর আগে গত রোববার নিজেদের প্রথম খেলায় যশোর ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করেছিলো মাদারীপুর জেলা দলকে। গতকালকের খেলায় লক্ষ্মীপুর জেলা দল টসে জিতে প্রথমে ব্যাট করে। ৪৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে তারা। এ রানের মধ্যে মোমো রেজা ৪৬, হাবিবুর রহমান ২৫, নাহিদ হাসান ২২ , তানজিদ আহমেদ ইমন ১৬ ও আহমদ শাহরিয়ার ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৪ রান। যশোর জেলা দলের রাহুল হোসেন ও মেহেদী হাসান উভয়ে ২ টি করে উইকেট পান। জবাবে, ২৫ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে যশোর জেলা দল। দলের পক্ষে সাদমান রহমান ৬১, কালাম সিদ্দিকী এলিন অপরাজিত ৪০ ও মিকাইল ৩৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৭ রান। লক্ষ্মীপুর জেলা দলের নাহিদ হাসান ২ টি উইকেট নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)