Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ভেজাল সার কারখানায় অভিযান, মালিক পলাতক

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৩২:০৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে একটি ভেজাল দস্তা সার তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানের খবর টের পেয়ে কারখানা মালিক খন্দকার ইকরামুজ্জামান পালিয়ে যান। এ সময় উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানে কারখানা থেকে একটি ডাইজেস্টার মেশিন, একটি মোটর, একটি সিলিং মেশিন, একটি বেলচা, ‘গ্রোয়িং’ লেখা খালি প্যাকেট এক বস্তা, ক্যালসিয়াম কার্বনেট (চুন) চার বস্তা, খোলা কাঁচামাল আনুমানিক ১০০ কেজি এবং সিমেন্ট তিন বস্তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী উপজেলা কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে। অভিযুক্ত ইকরামুজ্জামানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)