Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জুনিয়র বৃত্তি পেয়েছে আভা

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:১৫:০৮ এম

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র বৃত্তি পেয়েছে পারশা আনজুম আভা। বুধবার প্রকাশিত জুনিয়র (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফলাফলে তার এ সাফল্যের তথ্য মিলেছে। আভা যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়। একই প্রতিষ্ঠান থেকে সে ৫ম শ্রেণিতেও ট?্যালেন্টপুলে বৃত্তিলাভ করে। আভার পিতা দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং মা যুগ্ম সম্পাদক আঞ্জুমানারা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হয়। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)