Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে ঘর তোলা নিয়ে সংঘর্ষে চাচা নিহত

এখন সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:০৮:৪৩ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জমিতে ঘর তোলা নিয়ে বিরোধে ভাতিজাদের মারপিটে গুরুতর আহত চাচা শেখ ইদ্রিস আলী (৫০) মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শেখ ইদ্রিস আলী বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কালিপুর গ্রামের শেখ হাশেম আলীর ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মঙ্গলবার সকালে শেখ ইদ্রিস আলী তার জমিতে ঘর তুলতে গেলে তার ভাই সিদ্দিক শেখের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দিন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন তাকে মারপিট করে গুরুতর আহত করে। শেখ ইদ্রিস আলীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)