কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : দৈনিক পূর্বাঞ্চলের কপিলমুনি নিজস্ব প্রতিনিধি ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের বড় মেয়ে আনিকা কর্মকার প্রাপ্তি কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে ৫নম্বর সলুয়া গোলাবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। আনিকা বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করতে চায়। সে সবার কাছে আশীর্বাদ-দোয়া চেয়েছে।