Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ১২:৫৭:৩৭ পিএম

জীবননগর প্রতিনিধি : আটকের পর অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল। বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সভায় জীবননগরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারবাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমান, জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেহা সুলতানা প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)