Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আসামির ফাঁসির দাবিতে মহেশপুরে মানববন্ধন

এখন সময়: সোমবার, ২ মার্চ , ২০২৬, ১২:৫৩:১৫ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : চার বছরের শিশু তাবাসসুম হত্যার আসামি তাহেরের ফাঁসির দাবিতে ঝিনাইদহের মহেশপুরে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে তাবাসসুমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশ নেন। বক্তারা বলেন- নির্মম এ হত্যাকান্ডে জড়িত ব্যক্তির দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল আসামি তাহেরকে গত রাতে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে অবস্থিত আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তাবাসসুমের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। তার বাবা স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী। পরিবারটি বর্তমানে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)