Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব মহেশপুরের ইফতার ও দোয়া মাহফিল

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ১১:৩৭:৩৫ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে প্রেসক্লাব মহেশপুর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রেসক্লাব চত্বরে এ আয়োজন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সিনিয়র সহসভাপতি ওবায়দুল হক, সহ সভাপতি জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, এম আর রাসেল, জাকির হোসেন, শেখ এনামুল হক দুলুসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)