প্রেসবিজ্ঞপ্তি : ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরাইল সরকারের আক্রমণ, আগ্রাসন ও আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সোয়া ৭টায় যশোর সদর থানা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পাইপপট্টি মোড় থেকে শহর প্রদক্ষিণ করে পাইপপট্টি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু।