বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া পৌর শাখার আমীর মাওলানা সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।
আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া সিদ্দীকীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল আলীম, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মতিউর রহমান।