নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ রিজাউল ইসলাম (৫৬) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক রিজাউল ইসলাম ওই গ্রামের নুর আলী মল্লিকের ছেলে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে অভিযান চালিয়ে জগহাটি মল্লিকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে রিজাউল ইসলাম (৫৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার ঘরের ভেতর থেকে একটি প্লাস্টিক ব্যাগে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘরের চৌকির নিচে লুকানো অবস্থায় গাঁজাটি উদ্ধার করা হয় এবং আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।