Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় সোনালী ব্যাংকের জালনোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ১১:৩২:১০ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : সোনালী ব্যাংক পিএলসি ফুলতলা শাখার আয়োজনে “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ ”শনিবার সকাল ১০টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক ফাতিমা ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা, সোনালী ব্যাংক খুলনা প্রিন্সিপাল অফিসের এজিএম মোঃ ইসরাত হোসেন। প্রজেক্টরের মাধ্যমে জালনোট চিহ্নিত করণের বিষয়টি তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান। প্রিন্সিপাল অফিসার মোঃ মাহাবুবুর রহমান ও অফিসার তাথৈ দাস দুল দোলার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান, সোনালী ব্যাংক দৌলতপুর শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, সোনালী ব্যাংক ফুলতলা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রসেনজিৎ কুমার দাস, রবিউল ইসলাম, শ্রাবণী অধিকারী, সুমন নাগ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক শেখ মনিরুজ্জামানসহ ইসলামী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)